1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

অটোরিকশার লোভে চালককে হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ ৬ জন গ্রেফতার, আলামত উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত ও চোরাই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

নিহত নায়েব আলী প্রতিদিনের মতো গত ২১ জুন ২০২৬ তারিখ ভোর ৪টার দিকে কমিউটার ট্রেনের যাত্রী স্টেশনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে সেদিন তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে তার ছেলে মো. মামুন ওরফে মমিন মেলান্দহ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখে এক ব্যক্তি নিহতের চাচা হাফিজুর রহমানকে জানান, ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নির্জন ধানক্ষেতে লাগেজের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পরে নিহতের স্বজনরা ইসলামপুর থানায় গিয়ে মরদেহটি নায়েব আলীর বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন ওরফে মমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ৩০২/২০১/৩৭৯ ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআই সদর দপ্তরের নির্দেশনায় পিবিআই জামালপুর ইউনিট স্বপ্রণোদিতভাবে গ্রহণ করে। পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই জামালপুর ইউনিটের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম-এর তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ফয়জুর রহমান ২৪ জুন রাত সাড়ে ৩টার দিকে মেলান্দহ উপজেলার চাকদহ সর্দারবাড়ি এলাকা থেকে মূল অভিযুক্ত মো. নাহিদুল ইসলাম (৩০)-কে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল ক্রেতা মো. সোলাইমান কবির (৫০), মো. শফিকুল ইসলাম (৪১), মো. আব্দুল কাদের (৫৬), মো. রাসেল হোসেন (৩৪) এবং চোরাই মালামাল পরিবহনে সহায়তাকারী সাগর পাশা (২৬)-কে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে নাহিদুল ইসলাম অটোরিকশা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সহযোগীদের নিয়ে তিনি নায়েব আলীকে হত্যা করেন এবং অটোরিকশাটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেন।

পরে অভিযুক্তদের দেখানো মতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার, অটোরিকশার ৪টি ব্যাটারি, ১টি কন্ট্রোলার, ৩টি চাকা, মোটর ডিফারেনশিয়াল, ২টি সকেট বাম্পার, সামনের গ্লাস এবং লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর মো. নাহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট