1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

অসহায় সুমী হাতে হুইলচেয়ার, নগদ অর্থ ও সেলাই মেশিন তুলে দিলেন -ডিসি মোঃ সাইফুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা সুমী অসাবধানতাবশত পায়ে কাঁচ ঢুকে গুরুতর আহত হন। পরবর্তীতে ক্ষতস্থানে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে হয়। এতে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসহায় অবস্থার মধ্যে পড়েন।

সুমীর মানবিক আবেদনের প্রেক্ষিতে তার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। আজ (২৫ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সুমীর হাতে একটি হুইলচেয়ার, নগদ অর্থ এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিন তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। সুমীর জীবনযাত্রা সহজ করা এবং তার আর্থিক উন্নয়নে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুমী জেলা প্রশাসনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেলাই কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহের আশা ব্যক্ত করেন। স্থানীয়রা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট