1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আধুনিক কৃষির বিকাশে ব্র্যাকের উদ্যোগে জামালপুরে পাওয়ার টিলার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক জামালপুরের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক ও ব্র্যাক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বর্তমান সময়ের কৃষিকে আরও লাভজনক, উৎপাদনমুখী ও টেকসই করে তুলছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার নরুন্দি গ্রামের পারুল বেগম (স্বামী: মোস্তাফিজুর রহমান), বারুয়ামারি গ্রামের রিতা আক্তার (স্বামী: চঞ্চল মিয়া), ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মোছা. আছমা আক্তার (স্বামী: মো. শহিদ ফরাজি) এবং বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামের সাজেদা বেগম (স্বামী: আব্দুল করিম)-এর হাতে চারটি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (সেন্ট্রাল-২) মোঃ রাশেদুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক এ.এস.এম. গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ হুমায়ুন কবির ও মোঃ জুয়েল মিয়া, এসডিইউ মোঃ আব্দুল কুদ্দুস, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ খাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাওয়ার টিলারপ্রাপ্ত উপকারভোগীরা ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের কৃষিকাজকে আরও সহজ, দ্রুত ও লাভজনক করে তুলবে। পাশাপাশি নিজ এলাকার অন্যান্য কৃষকদের সেবা প্রদানের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে পাওয়ার টিলারের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পরিচালনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি যান্ত্রিকীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট