1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

গৌরীপুরে পিকআপ চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ চালক মানিক মিয়া (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১ জুলাই) ভোরে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৩০ জুন) রাতে বাসা থেকে বের হয়ে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় যান মানিক মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পৌর শহরের সতিষা এলাকায় নিয়ে মারধর করে গুরুতর আহত করে।

স্বজনরা জানান, ঘটনার পর মানিকের স্ত্রী সেলিনাকে ঘটনাস্থলে ডেকে আহত অবস্থায় তার স্বামীকে বুঝিয়ে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মানিক মিয়ার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি গৌরীপুর পৌর শহরের পৌরসভা অফিস সংলগ্ন এলাকার মৃত আজিবুল ইসলামের ছেলে।

এ ঘটনায় নিহতের স্বজনরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট