1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

জামালপুর সদর উপজেলার রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ) , নিজস্ব প্রতবেদক জামালপুর:

​জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এশামনি (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায় ।
জানাযায় ্ ওই গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, ২ জুলাই /২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে এশামনির দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। তার বাবা ইব্রাহিম মাস্টার প্রতিদিনের মতো সকালে তার কর্মস্থল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মেয়েকে পরীক্ষার জন্য টাকা দিয়ে যান। বাবা চলে যাওয়ার পর এশামনির মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর মা এশামনির ঘরে গিয়ে দেখতে পান সে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। মায়ের চিৎকার ও আহাজারিতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে এশামনি আর বেঁচে ছিল না।
​মৃত এশামনি গতকাল তার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, ‘এশামনি আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট