1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, গাইবান্ধার সভানেত্রী জনাব ইসরাত জাহান বীথি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। এ সময় তারা বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।”

পরে পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা জনাব কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) জনাব প্রনব দাস, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট