1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ধোবাউড়ায় ক্রিকেট খেলার মাঠের সংকটে ক্রিকেট চর্চা করতে পারছে ক্রিকেট প্রেমী তরুণরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ক্রিকেট খেলার জন্য উপযোগী কোনো মাঠ না থাকায় চরম সংকটে পড়েছেন ক্রিকেটপ্রেমী তরুণরা। ফুটবল খেলার জন্য কিছু মাঠ থাকলেও ক্রিকেটের জন্য নির্দিষ্ট মাঠ না থাকায় নিয়মিত অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজন ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার ক্রিকেটের সার্বিক উন্নয়ন।

স্থানীয় ক্রিকেটারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধোবাউড়ায় একটি ক্রিকেট মাঠের দাবি জানিয়ে এলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্রিকেটপ্রেমী তরুণদের অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন।
ধোবাউড়া ক্রিকেট একাডেমির অনিক সেন গুপ্ত জানান, মাঠের অভাবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক সময় নির্ধারিত অনুশীলন বাতিল করতে হচ্ছে। এতে নতুন খেলোয়াড় তৈরির কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমও দীর্ঘদিন ধরে কার্যত স্থবির বলে অভিযোগ রয়েছে। নিয়মিত ক্রীড়া আয়োজন না থাকায় স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ কমে যাচ্ছে।

উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠটি ক্রিকেটের জন্য ব্যবহার করা গেলেও সেখানে নিয়মিত ফুটবল খেলা হয়। এছাড়া মাঠে গবাদিপশু চরানোর কারণে মাঠের অবস্থা নষ্ট হয়ে যায়। ফলে ক্রিকেট অনুশীলনের জন্য মাঠটি অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন, একটি আধুনিক ক্রিকেট মাঠ নির্মাণ করা হলে ধোবাউড়ার তরুণদের মধ্যে ক্রিকেট চর্চা আরও এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় ক্রিকেটার, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট