1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে মোটরসাইকেল-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ: এক যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ), নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আপন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক মৃত্যু হয়েছেন।
আজ শনিবার ৪ জুলাই/২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুরে উপজেলার সানাকইর নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​নিহত আপন জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিস ওরফে আনিস ভাঙ্গারির ছোট ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে আপন ছিলেন সবার ছোট।

স্থায়ী সূত্রে জানাযায় আজ দুপুর আনুমানিক ১টার দিকে সানাকইর নয়াপাড়া মসজিদ এলাকার প্রধান সড়কে একটি চলন্ত মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আপন রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।

আহত আপনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জরুরি ভিত্তিতে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​এদিকে আপনের অকাল মৃত্যুর খবর পরিবারে পৌঁছামাত্রই স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। চোখের পলকে ঘরের ছোট ছেলেকে হারিয়ে পুরো পরিবার এখন বাকরুদ্ধ। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট