1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মায়ের পাশেই ঘুমাচ্ছিল ৮ মাসের শিশু, খাট থেকে পড়ে ঘরে জমা পানিতে পড়ে মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ মতিউর রহমান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়াস। সে স্থানীয় বাসিন্দা আবির মিয়ার ছেলে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকা প্লাবিত হয়। এর প্রভাব পড়ে আবির মিয়ার বসতঘরেও। ঘরের মেঝেতে পানি জমে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।

এদিকে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বর্ষণে ময়মনসিংহ নগরের অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভোররাত থেকেই সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

জলাবদ্ধতার কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games