1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি! থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহ সদরে চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর বড়ইকান্দি এলাকার আব্দুল মালেক মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে।

এ সময় নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় এলাকার জনমানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।

চোর বা চোরদের শনাক্ত করা না গেলেও সম্ভাব্য সন্দেহজনক চোরদের নামের তালিকা প্রণয়ন করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংঘটিত চুরির ঘটনার লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর শনাক্তে ও মালামাল উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games