1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন এর ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মোঃ মিরাস উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ফুলপুর উপজেলার ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন এর ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোঃ ইউসুফ আলী (৭৪) এর সঙ্গে একই গ্রামের মোঃ মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মোঃ সবুজ মিয়া (২৫) এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

রবিবার (১২ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ মিরাস উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games