1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অযৌক্তিক ও অতিরিক্ত কড়াকড়ি, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বৈষম্য এবং ফলাফল মূল্যায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো— পরীক্ষার প্রশ্নপত্রের জটিলতা পরিহার এবং কেন্দ্রে অতিরিক্ত কড়া গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের ন্যায্য ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উপায়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা, বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।

সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, পরীক্ষা ও মূল্যায়নের নামে শিক্ষার্থীদের ওপর এক ধরণের অমানবিক আচরণ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষার্থীদের এই ৫টি যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।”

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

নাজিম বকাউল , ফরিদপুর
১৪/৭/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট