1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী,কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক করেছেন স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

গত বুধবার বিকেলে ইউনিয়নের ভাবখালী কচুয়ার পাড় নাজিম সরকারের বাড়ীতে স্থানীয় কোরবান আলী সরকারের বাড়ী,সোবান সরকারের বাড়ী, জলিল মেম্বারের বাড়,মোতালেবের বাড়ী,ধনমন্ডলের বাড়ী,মাথালিয়া বাড়ীসহ কয়েক বাড়ীর প্রায় ৫শতাধিক নারী-পুরুষ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকে দলমত নির্বিশেষে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা চেয়ারম্যান প্রার্থী হিসাবে রফিকুল আলম শামীমকে সমর্থন করেন।

বৈঠকে বক্তারা বলেন,শামীম একজন ভালো ছেলে। তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে ভাবখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সক্ষম হবেন। আপনারা জানেন শানীম বিভিন্ন দুর্যোগের সময় মানুষের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিয়েছে। কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে। তাই শামীমকে নির্বাচিত করতে পারলে এই ইউনিয়নে অনেক উন্নয়ন হবে। তারা আরো বলেন- বিগত দিনে ভাবখালী গ্রামে উপযুক্ত প্রার্থী না থাকায় ভাবখালীতে চেয়ারম্যান রাখা যায়নি, চুড়খাই গ্রামে বার-বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমাদের ভাবখালী গ্রামে কোন উন্নয়ন হয়নি। আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি। এবার আমরা শামীমকে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে নির্বাচিত করবো।

এসময় উঠান বৈঠকে আসা লোকজন হাত উঁচু করে শামীমের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

এসময়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীম বলেন,”আমি এই এলাকার ছেলে। শহরে বড় হলেও ইতিমধ্যে নানা সামাজিক মূলক কর্মকাণ্ড করেছি। এর পাশাপাশি যদি আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে এই ওয়ার্ডে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমার ধীর বিশ্বাস। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ওয়ার্ড গড়ে তুলতে কাজ করে যাবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও উল্লেখ করেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে আমাদের উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী দিনে ভাবখালী ইউনিয়নের উন্নয়নকে আরও টেকসই, স্থায়িত্বশীল, দৃশ্যমান ও গণমুখী করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট