1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও স্মৃতি-সম্মাননা প্রদান Vipz casino login: Online-Casino spielen im exklusiven VIP-Bereich Secure Gameplay Experience at Bit-Starz | Fast Payouts & Trusted Online Casino Australia ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ

জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

রবিবার (১৯ জুলাই) ফুলপুর উপজেলার আমুয়াকান্দা মোড়ে শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি শহীদ সাইফুল ইসলামসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, ফুলপুর পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসময় শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত সম্মান।

তিনি আরও বলেন, শহীদ সাইফুল ইসলাম শুধু ফুলপুরের নয়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মকে তাঁর আত্মত্যাগের ইতিহাস জানাতে এবং শহীদদের আদর্শ ধারণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ সাইফুল ইসলামের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট