1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও স্মৃতি-সম্মাননা প্রদান Vipz casino login: Online-Casino spielen im exklusiven VIP-Bereich Secure Gameplay Experience at Bit-Starz | Fast Payouts & Trusted Online Casino Australia ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান

ময়মনসিংহ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও স্মৃতি-সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক আবেগঘন স্মরণসভা, দোয়া মাহফিল এবং স্মৃতি-সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের পেশাগত অবদান, সততা ও কর্মনিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি, বরেণ্য কবি ও সাংবাদিক হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তাঁরা বক্তব্যে বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রয়াত সাংবাদিকদের কর্মজীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের পরিবারের হাতে তাঁদের সাংবাদিকতা জীবনের স্বীকৃতিস্বরূপ ‘স্মৃতি-সম্মাননা’ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে সুবিধাপ্রাপ্ত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
স্মরণসভা শেষে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের পরিবারের সদস্য, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রয়াত সদস্যদের অবদান ও স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো প্রেসক্লাবের নৈতিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রয়াত সদস্যদের পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।
শেষে মহান আল্লাহর কাছে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট