1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. wptouch185@gmail.com : wptouch185 :
  16. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  17. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ” অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

আজ ২০-০৭-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় পৃথকভাবে “মাদক বিরোধী সুধী সমাবেশ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি, গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার প্রধান আলোচক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার সম্মানিত অতিথি এবং গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তাগণ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক, জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানার অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদককে না বলুন। নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত গাজীপুর গড়তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একসাথে কাজ করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট