1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

জামালপুরের রাজিব বাস সার্ভিসে শৃঙ্খলা ফেরাতে ১৩ নির্দেশনা, নিরাপদ যাত্রা নিশ্চিতের উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ) নিজস্ব প্রতিবেদক:

জামালপুর-ঢাকা রুটে চলাচলকারী রাজিব বাস সার্ভিসকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে মালিক, শ্রমিক, প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজিব বাসের কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ, যাত্রীসেবা বৃদ্ধি এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সভা থেকে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) / ২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি শহিদুল হক খান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-সদর ৫ (১৪২) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন, জামালপুরের মানুষ সড়ক যোগাযোগের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু দুঃখজনকভাবে পরিবহন ব্যবস্থার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। পুরোনো ও নিম্নমানের যানবাহনের কারণে যাত্রীসেবা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই পরিবহন মালিকদের দায়িত্বশীল হয়ে বাসের মান উন্নয়ন করতে হবে এবং চালক-হেলপারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, বিআরটিএ মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)-এর আহ্বায়ক মোছাদ্দেক আলী মোহনসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শাখাওয়াত হোসেন শুভ রাজিব বাস সার্�

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট