1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো: শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ন্যায়বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলী (৪৫) বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন— ১. মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, সাং-চারিশিমুল এবং ২. রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, সাং-পানকাতা, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। এ ছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. শাহেদ আলীর সঙ্গে ১ নম্বর বিবাদী হিমেল মিয়ার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়িক ও পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই বিশ্বাসের সুবাদে ৩০ বছর পূর্বে ১ নম্বর বিবাদীর কাছ থেকে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার পুরোনো মালামাল ক্রয় করার কথা নির্ধারিত হয়। পরবর্তীতে জমি মালিকপক্ষের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ওই ভাটার পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন বাদী।

এর কিছুদিন পর ভাটার কাগজপত্র চাইলে ১ নম্বর বিবাদী আরও ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করে ভাটা ভেঙে নেওয়ার কাজ শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, ১ নম্বর বিবাদী তার সঙ্গে প্রতারণা করে ওই মালামাল গোপনে অন্য এক পার্টির কাছে পুনরায় বিক্রি করে দিয়েছেন।

গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইট ভাটার সামনে পৌঁছালে ২ নম্বর বিবাদী রাকিব ও অজ্ঞাতনামা বিবাদীরা অতর্কিতভাবে বাদীর ওপর হামলা চালান। তারা বাদীকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা কাজ বন্ধ করে চলে যাওয়ার হুমকি দেন এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পর বাদী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট