
ময়মনসিংহ প্রতিনিধি :
জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ময়মনসিংহের আয়োজনে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের জিরো পয়েন্ট থেকে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” ক্লিন ময়মনসিংহ এ প্রতিপাদ্য বিষয়কে নামনে নিয়ে রাস্তা পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে গভর্ণমেন্ট ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । রাস্তা পরিচ্ছন্নতা অভিযানটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ মাসুম প্রধান ।
এ-সময় যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক মো. হারুন আর রশিদ , গভর্ণমেন্ট ল্যাবরেটরী স্কুল ময়মনসিংহের প্রধান শিক্ষক আব্দূর সবুর সহ ওয়ার্ল্ড ভিশন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন ।