1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ মানকোন ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনকারীদের গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে একটি সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকোন ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনকারী শিশুদের অভিভাবকদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মানকোন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধন সম্পন্ন করতে আসা অভিভাবকদের হাতে একটি করে ফলদ অথবা ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

মানকোন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জন্মনিবন্ধন একটি শিশুর মৌলিক অধিকার। সেই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার পাশাপাশি যদি একটি করে গাছ রোপণ করা যায়, তাহলে একদিকে যেমন পরিবেশ উপকৃত হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফলদ ও ঔষধি গাছ পরিবারকে পুষ্টি ও স্বাস্থ্যসেবায়ও সহায়তা করবে।

চারা পেয়ে অভিভাবকরা ইউনিয়ন পরিষদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, জন্মনিবন্ধনের মতো একটি গুরুত্বপূর্ণ সেবার সঙ্গে বৃক্ষরোপণের বার্তা যুক্ত হওয়ায় তারা আনন্দিত এবং প্রাপ্ত গাছের চারাটি যত্নসহকারে রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে মানকোন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে জন্মনিবন্ধনের প্রতি মানুষের আগ্রহও বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট