1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  16. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে – মামুনুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

রোববার রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয় করে আয়োজিত গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিলেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুতকৃত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাই জনগণের সেই রায় ও চাওয়া অনুযায়ী জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তাদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং ‘পুলিশ লীগ’ তৈরি করে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত রেখে প্রশাসনিক নিয়োগ সুনিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।

ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন এবং সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট