1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  16. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শুন্য থেকে শুরু করে দেশের প্রযুক্তির মঞ্চে: গবেষক নাহিদের অনুপ্রেরনার গল্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম। নাম: মো: নাহিদ আলম, পিতার নাম: মিরাজ উদ্দীন, বর্তমান ঠিকানা: পেন্টিমারি টাওয়ার, রোড নং–২১, ভদ্রা আবাসিক এলাকা, থানা :মতিহার, জেলা রাজশাহী। তিনি মাত্র এক বছরের ব্যবধানে প্রযুক্তি গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নিজের অবস্থান তৈরি করে তিনি দেশ-বিদেশে আলোচনায় উঠে এসেছেন। প্রযুক্তি অঙ্গনের অনেকেই তাঁকে ইতোমধ্যে ‘টেক মাস্টারমাইন্ড ২০২৬’ হিসেবে আখ্যায়িত করছেন।

২০২৫ সালের ১২ সেপ্টেম্বর তিনি গুগল ক্লাউডের চুক্তিভিত্তিক চাকরি থেকে ছেড়ে গবেষণায় পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি তাঁর পূর্বের গবেষণা প্রকল্পগুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি।
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল আলোচিত ডিজিটাল আইন প্ল্যাটফর্ম লেক্সগ্লোবাল বিডি। যা দালালমুক্ত আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ১০ আগস্ট বেটা ভার্সন ও ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

নাহিদের চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু সংশ্লিষ্ট প্রযুক্তির পেটেন্ট নিবন্ধন করায় তাঁর গিনেস বিশ্ব রেকর্ডের প্রচেষ্টা স্থগিত হয়ে যায়। তবে এই গবেষণাই তাঁকে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে পরিচিত করে তোলেন। নাহিদ আলম বলেন, “আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে আইনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ যেন দালাল বা অপ্রয়োজনীয় হয়রানির শিকার না হয়ে সহজেই প্রয়োজনীয় আইনি তথ্য ও সেবা পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পরিকল্পনা অনুযায়ী এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের আইনসেবা খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজ ও স্বচ্ছ হয়ে উঠতে পারে। দেশের ২৩ থেকে ২৫টি প্রতিষ্ঠানের লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি এই গবেষণার কাজ কেই অগ্রাধিকার দেন। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান জি–৪২–এর সহযোগী প্রতিষ্ঠান কোর–৪২–এ দূরবর্তী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সহযোগী হিসেবে যোগ দেন। সেখানে তাঁর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ দিরহাম। পাশাপাশি স্নাতক সম্পন্নের পর প্রকল্প পরিচালক পদে দায়িত্ব গ্রহণ এবং বিশ্বের যেকোনো দেশে স্থায়ীভাবে কাজের সুযোগও নিশ্চিত করা হয়েছে। এদিকে তাঁর উদ্ভাবিত লেক্সগ্লোবাল বিডি, দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডিজিটাল আইন প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বিদেশি বিনিয়োগের আগ্রহ থাকলেও বাংলাদেশের আইন ও সংবিধান ভিত্তিক এই প্রযুক্তি দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবেন না। তবে তাঁর পরবর্তী গবেষণা উদ্যোগ ‘প্রকল্প মায়াবী’ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হবে। প্রযুক্তি বিশ্লেষক দের মতে, অল্প বয়সে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক কর্মপরিসরে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে নাহিদ আলম বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁরা মনে করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বিশ্ব প্রযুক্তি ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ গবেষক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট