
মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ৪ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন। এসএসসি পরীক্ষায় ফুলবাড়িয়ার পাসের হার ৪৬ দশমিক ৯৪ শতাংশ।
এছাড়া দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ১০ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিলে পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৫৬ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পাঠানো তথ্য অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৮৪ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।