
আব্দুল মতিন মাসুদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামে আপন ফুপাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে হুমায়ুন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বহরভিটা গ্রামের সুজন মিয়ার ছেলে হুমায়ুনের সঙ্গে ওই তরুণীর পারিবারিকভাবে পরিচয় ছিল। একপর্যায়ে হুমায়ুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মগ্রন্থ হাতে নিয়ে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে বিয়ের কথা বলে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হুমায়ুন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার পরিবার অন্যত্র বিয়ে করাবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ধর্মগ্রন্থ হাতে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলেও এখন অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করছেন। এ অবস্থায় ভূক্তভোগী গত ০৫/০৮/২৬ ইং অভিযোগটি থানায় দিলেও উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযোগটির অগ্রগতি হয়নী বলে জানা গেছে। অপরদিগে তরুণী আইনি প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে থানায় একাধিকবার ঘুরে গেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
ধোবাউড়া থানার পুলিশ জানিয়েছেন, শারিরীক সম্পর্কের বিষয়টি প্রায় ১ বছর পুর্বের ভুক্তভোগী নির্ভরযোগ্য প্রমাণ উপস্থান করতে না পারায় অভিযোগটির সত্যতা বিষয়ে আরো জানতে হবে।