1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ফুলপুরে সিআর মামলায় আনসার ভিডিপি দলনেত্রী জাহানারা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ অফিস।

ময়মনসিংহের ফুলপুরে সিআর মামলায় জাহানারা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার জাহানারা আক্তার ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আনসার-ভিডিপির দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি উপজেলার কাজিয়াকান্দা গ্রামের মৃত জবান আলী ও মৃত নূরুন্নাহারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ ওঠে। এর মধ্যে আনসার-ভিডিপিতে নিয়োগের কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ব্যক্তিগত সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগে স্থানীয়ভাবে তাকে নিয়ে নানা আলোচনা রয়েছে।অভিযোগ রয়েছে, আবুল বাশার নামে এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং আইনগতভাবে প্রমাণিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলার ভিত্তিতে জাহানারা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগের বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট