1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

স্বামী ড্রাইভার মামুনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রী মোহনাকে শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দেন ?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শেখ মোঃ দ্বীন ইসলাম, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন কাশর বৌ বাজার এলাকায় স্বামী ও সতিনের বিরুদ্ধে এক নারীকে মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোছাঃ মহোনা আক্তার (৩৪) নামের এক নারী।

অভিযোগে মহোনা আক্তার উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে আব্দুল আল-মামুন খান হেবাবুর সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার বিয়ে হয়। তাদের সংসারে আমানাতুল্লাহ তুফা নামে ১০ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগকারীর দাবি, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন।
একপর্যায়ে স্বামী তাকে না জানিয়ে মানসুরা আক্তারকে বিয়ে করেন। এরপর মানসুরার যোগসাজশে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পুলিশ লাইন কাশর বৌ বাজার এলাকার বাসায় স্বামী, সতিন এবং বাসার মালিকসহ কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন বলে অভিযোগ করেন মহোনা।

তিনি আরও অভিযোগ করেন, মারধরের পর তাকে ও তার ১০ মাস বয়সী শিশুকন্যাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

অভিযোগকারী জানান, শারীরিক অসুস্থতা ও নানা কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। পরে কোনো উপায় না পেয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন এবং ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতারক মামুনের চক্করে পড়ে ৯ মাসের শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরছে অসহায় মোহনা?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট