1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

​স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ সদরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ চৌধুরী রুবেল তার বক্তব্যে নবী করিম (সা:) ইসলামের যে শান্তির বাণী প্রচার করেছিলেন, যে শান্তির কথা বলেছেন তা সবাইকে অনুধাবন করার আহবান জানিয়ে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। তাঁর আদর্শ ও শিক্ষা বর্তমানের সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। রাসুলুল্লাহ (সা.) মানবজাতিকে যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, ঈদে মিলাদুন্নবীর প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট