1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. rikimoh39@gmail.com : rikimoh39@gmail.com :
  11. admin@wordpress.com : root :
  12. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  13. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  14. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  15. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  16. wptouch185@gmail.com : wptouch185 :
  17. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  18. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

রোগীসেবায় মানবিক উদ্যোগ, জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

রোগীদের চলাচল আরও সহজ ও সেবাগ্রহণের অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যময় করতে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে তিনটি হুইলচেয়ার প্রদান করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রোগীদের প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার ধারাবাহিকতায় এ উদ্যোগ নিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনটি।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমানের কাছে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দোস্ত এইডের ফিন্যাস এড অ্যাকাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর এবং গ্রাফিক ডিজাইনার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান বলেন, রোগীদের সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা মানবিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা প্রকাশ করেন, হুইলচেয়ারগুলো চলাচলে অসুবিধায় থাকা রোগীদের জন্য কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে। রোগীসেবায় এমন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের জন্য তিনি দোস্ত এইডের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী জানান, মানুষের বাস্তব প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই সংগঠনটির মানবিক কার্যক্রমের অন্যতম মূল লক্ষ্য। রোগীদের চলাচল সহজ করার মতো ছোট উদ্যোগও তাদের সেবাগ্রহণের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজন ও সক্ষমতার আলোকে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে দোস্ত এইডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মানুষের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি তার মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট