1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) বিকেলে ফুলবাড়িয়া কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, সদস্য আব্দুল লতিফ, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আজহারুল ইসলাম রিপন, বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, বিএনপি নেতা শফিকুল ইসলাম খসরু, যুবদল নেতা আবু বকর সিদ্দিক সরকার, মোস্তাফিজুর রহমান শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

পরে বর্ণাঢ্য র‌্যালিটি কলেজ থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজান ব্রীজে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games