1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ময়মনসিংহে গ্রাম আদালত সক্রিয়করণে ঘাগড়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে স্থানীয় অংশীজনদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর ২০২৬),দুপুর ১২ টায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাম আদালতের মনোনীত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো: কামাল উদ্দিন, আনিছুর রহমান,মো: মাসুম, রাজিয়া খাতুন, মোছা: জাহানারা বেগম, মোছা: মর্জিনা বেগম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ফজলুল করিম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুব হাসান প্রমুখ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সঞ্চালনা ও পরিচালনা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ জনগোষ্ঠীর জন্য ঘরের কাছে দ্রুত, স্বল্প খরচে এবং সহজে আইনি সেবা বা ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত এক অনন্য মাধ্যম।

গ্রাম আদালত আইন অনুযায়ী এখন ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নামমাত্র ফিতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মাঝে সিরাজুল ইসলাম, নূর মোহাম্মদ হাজী, শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট