1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খাদেমুল ইসলাম ( কে.আই) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

নতুন মুখ, নতুন স্বপ্ন আর নতুন পথচলা, উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ীয়া ঐতিহ্যবাহী মাদ্রাসায় রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম।

অনুষ্ঠানে প্রথম অতিথি উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, স্বাস্থ্য এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। পড়ার টেবিলে বা পড়ার সময় স্মার্টফোন অন্য ঘরে বা হাতের নাগালের বাইরে রাখবেন। এই আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন প্রয়োজন।

প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: আবুল ফজল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা সঠিক শিক্ষায় আছেন। আমার ছেলেকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে করছি।

তিনি আরও বলেন, আপনারা স্মার্ট ফোন, মাদক, জুয়া সহ সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবেন। মা-বাবা, উস্তাদ সহ মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক একেএম শামসুজ্জোহা এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গভর্ণিং বডির দাতা সদস্য মাও: মো: শাসুজ্জামান, জিবি’র সদস্য রফিকুল ইসলাম মাখন, এ.এস পারভেজ (রনি সরকার), স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও: মো: ইউনুছ আলী, উপাধ্যক্ষ মাও: মো: তাজাম্মুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট