1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  16. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের পাশে ব্র্যাক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে জামালপুরের ইসলামপুরে ৫০ জন অতিদরিদ্র সদস্যের মাঝে জলবায়ু সহনশীল ও জীবিকায়ন সহায়ক উপকরণ বিতরণ করেছে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (UPG) প্রোগ্রাম।

মঙ্গলবার ইসলামপুর উপজেলার ব্র্যাক ডিগ্রিরচর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এবং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ।

ব্র্যাক UPG-এর সিনিয়র স্পেশালিস্ট মোঃ হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন UPG কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোছাঃ বিজলী আক্তার।

অনুষ্ঠানে ৩০ জন সদস্যের মাঝে ৩০টি ফ্যান ও ৩০টি মশারি, ২০ জনের মাঝে সার ও কীটনাশক এবং ৫০ জন সদস্যের প্রত্যেককে দুটি করে পেয়ারা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। এসব উপকরণ জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী)-এর ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন, কৃষিবিদ মোঃ রুহুল আমিন, ব্র্যাকের সিনিয়র অফিসার (AIG) মোঃ আনোয়ারুল হক এবং স্পেশালিস্ট (মানসিক স্বাস্থ্য) রাজিয়া হক লিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ তৈরি হলে এসব পরিবার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আরও আত্মনির্ভর হয়ে উঠতে পারবে।

ব্র্যাকের UPG কর্মসূচি অতিদরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা, দক্ষতা ও জীবিকায়নের সুযোগ প্রদানের মাধ্যমে দারিদ্র্য থেকে টেকসই উত্তরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট