1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  16. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎সাতটি সংলাপ ফোরামে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ স্টাফ রিপোর্টার:

‎‘জীবনের অভিজ্ঞতা কণ্ঠস্বর শুনি, সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্ত প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সাতটি সংলাপ ফোরামের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‎
‎শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব কর্মসূচি পালিত হয়। মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় আগামীর পথে সংলাপ ফোরামের আয়োজনে, স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলার কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া ও কড়ইকান্দা, গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা ও কাতলামারী, ভূবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া ও ঝলঝলিয়া এবং জুগলী ইউনিয়নের যাদুকুড়া সংলাপ ফোরামে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎আলোচনা সভায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক চাপ মোকাবিলা, মনের কথা নির্ভয়ে প্রকাশ করা এবং প্রয়োজনে অন্যের সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্ল্যাকার্ডে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান তুলে ধরে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
‎
‎প্ল্যাকার্ডে স্থান পাওয়া স্লোগানগুলোর মধ্যে ছিল—‘মনের কথা চেপে নয় বলেই পাবে নতুন জয়’, ‘শরীরের যত্ন যেমন দরকার তেমনি মনের যত্নও দরকার’ এবং মন খুলে কথা বলো দুঃখের ভার হালকা করো।
‎
‎আয়োজকেরা জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং সচেতনতা বৃদ্ধি বিশেষ করে কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎কর্মসূচিতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিবিও সদস্য, সংলাপ ফোরাম ও সংলাপ কেন্দ্রের কিশোর-কিশোরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট