1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

তরুণ সমাজসেবক মুফতী শরীফুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুফতী শরীফুল ইসলাম। তরুণ সমাজসেবক। তুখোড় ছাত্রনেতা। সাহসী ও প্রতিবাদী চরিত্র। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার ২ নং কুষ্টিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

তাকে ঘিরে এলাকার তরুণদের মধ্যে চলছে উৎসাহ উদ্দীপনা। সারা ইউনিয়নে আলোচিত একটাই নাম মুফতী শরীফুল ইসলাম। নতুন প্রার্থী হিসেবে এখুনি ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছেন। আশা করা যায় এই ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচনে ভালো ফলাফল করবেন।

তিনি একাধারে আলেম, সমাজসেবক, রাজনীতিবিদ, ক্রীড়াপ্রেমী, সাহসী এবং প্রতিবাদী। ময়মনসিংহের সকল লড়াই আন্দোলনের সম্মুখ সারির সাহসী মুখ। ছাত্র হিসেবেও ছিলেন মেধাবী। দাওরায়ে হাদীস এবং ইফতা বিভাগে ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা করছেন অত্যন্ত সুনামের সাথে।

করোনা ভাইরাসের সময় পুরো পৃথিবী যখন স্থবির ছিল তখন তিনি বিভিন্ন জায়গায় রান্নাকরা খাবার বিতরণ ও রোগীদের বিভিন্ন সহযোগিতা করেছেন। ২০২২ এবং ২৪ সালের বন্যার সময়েও ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম করেছেন।

৫ আগষ্টের পটভূমি পরিবর্তনের পর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। বিশেষ করে বেগুনবাড়ী টু অষ্টধার পাকা রাস্তার কাজ মঞ্জুর, তার নিজ এলাকার রাস্তা ইটের সলিং, ডোবা ভরাট, রাস্তার জন্য মানববন্ধন, বিদ্যাগঞ্জ টু বেগুনবাড়ী রেললাইন সংলগ্ন রাস্তা নিয়ে দৌড়াদৌড়ি এলাকার মানুষের নজর কেড়েছে।

এলাকাবাসী মনে করেন কর্মঠ, পরিশ্রমী এবং এলাকার জন্য হিতাকাঙ্খী মুফতী শরীফুল ইসলাম যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন তাহলে অবহেলিত ২ নং কুষ্টিয়া ইউনিয়নের চিত্র বদলে যাবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিত হবে। জনগণের অধিকার আদায়ে মুফতী শরীফুল ইসলামের বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট