1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কচুয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: সাহসিকতায় দুই ভিডিপি সদস্যকে বাইসাইকেল পুরস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

০৮ এপ্রিল ২০২৬ তারিখে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অসীম সাহসিকতার সঙ্গে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা দুই ভিডিপি সদস্যকে তাদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ জেলা কমান্ডেন্ট, চাঁদপুর কর্তৃক উভয়কে বাইসাইকেল প্রদান করে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দোঘর গ্রামের ঈদগাহ মার্কেট সংলগ্ন এলাকা থেকে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কচুয়া উপজেলার ভিডিপি সদস্য মোঃ নাজমুল ইসলাম ও মোঃ শাকিল মিয়া।

ভিডিপি সদস্যদের এমন সাহসী ও মাদকবিরোধী তৎপরতার জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষ তাদের ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে নিয়মিতভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে চলেছেন। তাদের এ ধরনের উদ্যোগ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট