1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে স্কুল বন্ধ, সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে আগামীকাল উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন। দীর্ঘ ৪০ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মেক্সিকো। এই মহাযজ্ঞকে সামনে রেখে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি কর্মচারীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এক বিশেষ নির্দেশনায় জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপলক্ষে রাজধানীতে বিপুল সংখ্যক দেশি-বিদেশি সমর্থকের আগমন ঘটবে। এতে যানজট কমানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগর চলাচল স্বাভাবিক রাখতে সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ করতে হবে। একইসঙ্গে প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সেদিন শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান বন্ধ থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্টেরেসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। বড় এই আন্তর্জাতিক আয়োজনকে ঘিরে বাড়তি যানচাপ ও নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭০ ও ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। আর ইতিহাসে এই প্রথম তিন দেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট