
মোঃ এম এ আজিজ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৫ আগস্ট /২৬) ‘তারুণ্য ক্লাব’র উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ওবায়দুল হক ইমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্লাবের প্রধান ডোনার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল তারুণ্য ক্লাবের সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দিন নাসির এর উদ্দীপনামূলক বক্তব্য। যুবসমাজকে রক্ষা এবং সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,
”আমাদের সমাজে মা*দক, ই*ভ*টি*জিং এবং আইনবি*রো*ধী যেকোনো অ*ন্যা*য়-অ*বিচার আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
যুবসমাজকে আজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হবে। আমরা নিজেদের সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই; আপনারা শুধু আমাদের জনসেবা করার সুযোগটুকু দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , তারুণ্য ক্লাবের সকল সদস্য এবং এলাকাবাসী। তারুণ্য ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।